শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
আইন-আদালত
শারমিন হত্যা মামলায় পিবিআইয়ের চাঞ্চল্যকর তথ্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আমিনবাজারে আলোচিত শারমিন আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় অভিযুক্ত মাসুম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এন এম মোর্শেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সাভারের বড়দেশী এলাকায় মেয়েকে নিয়ে বসবাস করতেন শারমিন আক্তার। এ সময় বিবাহিত মাসুম ইসলামের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুমকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।’

পিবিআই জানায়, গত ২ জুলাই রাতে ওই বিরোধের জেরে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করেন মাসুম। হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে যান।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৪ জুলাই কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় অভিযুক্ত মাসুম ইসলামকে গ্রেপ্তার করে পিবিআই।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  পিবিআই   শারমিন হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close