বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
ধর্ম
দারুল আমান দরবার শরীফের পীর সাহেবের দ্বিতীয় ওফাত বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুমিল্লার ঐতিহ্যবাহী দারুল আমান দরবার শরীফের পীরে কামেল, সুলতানুল মাশায়েখ আল্লামা শাহ্ সুফী আবু বকর সিদ্দিকী আল-কুরাইশীর (রহ.) দ্বিতীয় ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল আমান দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সুফী মাহমুদ সিদ্দিকী আল-কুরাইশী (মা জি আ)। 

তিনি বলেন, ‘গত কয়েক বছরে যারা ওলি-আউলিয়ার সঙ্গে বেয়াদবি করেছে, তারা এর জবাব পাচ্ছে এবং মানুষ তাদের ঘৃণা করা শুরু করেছে।’

ভবিষ্যতে তারা আরও জবাব পাবে বলেও মন্তব্য করেন মাহমুদ সিদ্দিকী। 

‘মরহুম পীর সাহেব কেবলার আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা ও ইসলামের প্রকৃত শিক্ষা বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর পীর সাহেবকে স্মরণ করে বলেন, ‘মরহুম পীর সাহেব দেশ নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করতেন এবং সাক্ষাতে দেশের নানা বিষয়ে তার মতামত জানাতেন।’

দৈনিক ইনকিলাবের পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমিন খান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘এই বঙ্গে তরবারির জোরে ইসলাম আসেনি, বরং কীভাবে এসেছে তা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে।’

মরহুম পীর সাহেবের স্মৃতি স্মরণ করে আজ সবাই ভারাক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন হযরত মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা শাহ আবু বকর কাসেমী, পীরজাদা মাওলানা শাহ্ নেছার আহমদ সিদ্দিকী, উত্তরা মোটরসের চেয়ারপারসন মতিউর রহমান ভূঁইয়া ও পীরজাদা মাওলানা শাহ্ নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী।

বক্তারা মরহুম আল্লামা শাহ্ সুফী আবু বকর সিদ্দিকী আল-কুরাইশীর (রহ.) বর্ণাঢ্য কর্মজীবন, আধ্যাত্মিক নেতৃত্ব, ইসলামের দাওয়াতি কার্যক্রম ও সমাজ সংস্কারে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দরবারের আশেকীন, আলেম-ওলামা, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দারুল আমান দরবার শরীফের পীর সাহেব   ওফাত বার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close