মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
জাতীয়
প্রশাসন ক্যাডারের বাইরে অ্যারোস্পেস বিশেষজ্ঞই হলেন স্পারসোর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম আপডেট: ৩০.০৭.২০২৬ ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রশাসন ক্যাডারের বাইরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হয়েছেন একজন অ্যারোস্পেস বিশেষজ্ঞ। 

বুধবার (২৯ জুলাই) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

এর পূর্বে, মূলত প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি ওপর গবেষণা, যথাযথ প্রয়োগ ও সম্প্রসারণের জন্য গঠন করা এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

সর্বশেষ অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রশাসন ক্যাডার   অ্যারোস্পেস বিশেষজ্ঞ   স্পারসোর চেয়ারম্যান   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close