বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
প্রযুক্তি
বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রযুক্তির জয়, সিউলে স্বর্ণপদক লাভ শাদমান তাকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন ক্রিয়েটিভিটি অলিম্পিয়াড (ডব্লিউআইসিও) ২০২৬-এ আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী কিশোর উদ্ভাবক আবতাহী মোহাম্মদ শাদমান তাকী ও তার দলের তৈরি বিশেষ প্রযুক্তি প্রজেক্ট ‘ইকো ফিউশন বিডি’ এই সাফল্য এনে দেয়।

এ বছরের অলিম্পিয়াডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বিশ্বের ৩৩টি দেশের সেরা উদ্ভাবকরা মোট ৩৭৩টি উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। বিশ্বমঞ্চের এই তীব্র প্রতিযোগিতায় মেধা ও বৈজ্ঞানিক দক্ষতার স্বাক্ষর রাখেন বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা।

প্রজেক্ট ‘ইকো ফিউশন বিডি’ মূলত মানুষের পদচারণাকে কাজে লাগিয়ে পাইজোইলেকট্রিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের একটি টেকসই মডেল। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক ‘স্মার্ট অটোমেশন’।

প্রতিযোগিতার প্রেজেন্টেশন ও আন্তর্জাতিক বিচারকদের কঠিন প্রশ্নোত্তর পর্বে তরুণ উদ্ভাবক মোহাম্মদ শাদমান তাকি অত্যন্ত স্পষ্টভাবে প্রজেক্টটির কার্যকারিতা তুলে ধরেন। দেশীয় উপাদান ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কম রাখার বিষয়টি বিচারকদের বিশেষভাবে আশ্বস্ত করে। 

সিউলের এই বৈশ্বিক প্ল্যাটফর্মে ৩৭৩টি প্রজেক্টের ভিড়ে তাদের এই পদক জয় বিশ্বমঞ্চে বাংলাদেশের উদীয়মান প্রযুক্তিগত মেধার এক অনন্য বহিঃপ্রকাশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাদমান তাকী   ডব্লিউআইসিও ২০২৬   ইকো ফিউশন বিডি   আন্তর্জাতিক স্বর্ণপদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close