বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু      ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ      ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর      শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী      অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী      শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী      
দেশজুড়ে
কালাইয়ে ন্যায্যমূল্যের আটা বরাদ্দে অনিয়মে তিন খাদ্য কর্মকর্তা বরখাস্ত
মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ন্যায্যমূল্যের আটা আত্মসাতের অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলার খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন এবং অভিযুক্তদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলুাই) তদন্ত কমিটি গঠন ও বুধবার (২৯ জুলাই) তাদেরকে বরখাস্ত করা হয়।

সম্প্রতি উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের ঘুষ-সংক্রান্ত গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালাইয়ে প্রতিদিন দুই টন আটা ও দুই টন চাল বরাদ্দ থাকে। নিয়ম অনুযায়ী, একজন সুবিধাভোগী ২৭০ টাকায় ৫ কেজি আটা ও ৫ কেজি চাল পান।

স্থানীয়দের অভিযোগ, দুই টন আটার বিপরীতে বিক্রয়কেন্দ্রে ৪০ বস্তা থাকার কথা থাকলেও রাখা হতো ২০ বস্তা। ফলে অনেকে আটা পেতেন না। গত সোমবার এক প্রত্যক্ষদর্শী বিক্রয়কেন্দ্রে গিয়ে ২০ বস্তা আটা দেখে কর্মচারীদের কাছে জানতে চাইলে তারা জানান, ২০ বস্তাই এসেছে।

ঘটনা ছড়িয়ে পড়লে সাংবাদিকরা উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের বক্তব্য নিতে যান। প্রকাশিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এত কথা কওয়া লাগবে ক্যা... সবাই মিলেমিশে খাই। এখানে তেমন কিছু নাই... আর আপনারা যদি কন বন্ধ করে দিতে, কালকে থেকে বন্ধ করে দিমু।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় বুধবার উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবী সরকার ও সহকারী উপখাদ্য পরিদর্শক আব্দুল মোমিনকে সাময়িক বরখাস্ত ও কালাই থেকে প্রত্যাহার করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আরও সংবাদ   বিষয়:  কালাই   ন্যায্যমূল্যের আটা বরাদ্দে অনিয়ম   খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close