মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      
দেশজুড়ে
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় গভীর রাতের সুনসান নীরবতা কাজে লাগিয়ে চলছিল বড় ধরনের ডাকাতির প্রস্তুতি। তবে পুলিশ ও স্থানীয়দের চটজলদি অভিযানে ভেস্তে গেছে ডাকাত দলের সেই অপচেষ্টা। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামের ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা ‘জাপানীবাড়ি’ এলাকায় এ রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার হাসান মিয়া বড়লেখা থানার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। সে বেশ কিছুদিন ধরে জয়পাশা এলাকাতেই বসবাস করে আসছিল। 

জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, একটি সশস্ত্র দল জয়পাশা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়েই কুলাউড়া থানা পুলিশ ফাঁদ পাতে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অতি সতর্কতার সঙ্গে ‘জাপানীবাড়ি’ ঘিরে ফেলে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে হাসানের অন্য সহযোগীরা অন্ধকারে সটকে পড়লেও ঘটনাস্থল থেকেই হাসানকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রের বড় চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও মূল এক সহযোগীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া বাকি সহযোগীদের গ্রেপ্তার ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   ডাকাতি   দেশীয় অস্ত্র   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close