দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় সাংস্কৃতিক সংঘ বাগেরহাট ইউনিটের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের রোভার ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত) প্রকল্পের ৪৬-বাগেরহাট ইউনিটের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী শিক্ষক শেখ শামীম হাসান এবং বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলা রোভারের সহকারী কমিশনার ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক মো. সোহানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে পাঠ্যবইয়ের পাশাপাশি নিয়মিত গল্প, কবিতা ও উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা শেষে নভেম্বর মাসে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে শিশু-কিশোরদের মাঝে নাশতা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
কেকে/এমএ