শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি ও ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এরশাদনগর বড়বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধনে কথিত সোর্স ঢুলী আনোয়ারের বিরুদ্ধে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবিকে ভুল তথ্য দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে সন্ত্রাসী কামু ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় ১ নম্বর ব্লকের বড় বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টঙ্গী অঞ্চলের সন্ত্রাসী কামু বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত কথিত সোর্স ঢুলী আনোয়ার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে পুলিশ, ডিবি ও এসআরবিকে ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে কয়েকটি বন্ধ দোকানের তালা ভেঙে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ফাঁসানোর চেষ্টা করা হয়। 

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের অবরুদ্ধ করলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে নিয়ে যায় বলে দাবি করেন বক্তারা।

তারা আরও অভিযোগ করেন, সন্ত্রাসী কামু ও তার সহযোগীরা বিভিন্ন অপকর্মে জড়িত। 

এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রধান, সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক একে আবুল কালাম বাবু, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।

এ ছাড়া, বড়বাজার পরিচালনা কমিটির সমিতির সভাপতি বাবুল মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন খলিফা, সহসভাপতি জয়নুল আবেদীন মোল্লা, সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, সহসাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীতে ব্যবসায়ী হয়রানি   প্রতিবাদ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close