শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      
দেশজুড়ে
বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, আটকের চেষ্টায় পুলিশ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় কয়েক শত লোকের অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মশাল হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হন। পরে তাঁরা মশাল নিয়ে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানা এলাকার সীমানায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   রাজনৈতিক কর্মসূচি   আইনশৃঙ্খলা   জামালপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close