কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ড. এরশাদ আহসান সোহেল। মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে করিমগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রার্থিতা ঘোষণা করেন তিনি।
ড. সোহেল বলেন, ‘চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি সংসদ সদস্য হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চান। ২০১৮ সালের নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। পরে দলের সাবেক সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পক্ষে কাজ করেন।’
তিনি আরও বলেন, ‘ড. ওসমান ফারুকের অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। মনোনয়ন না পেলেও করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের পাশে থাকব।’
ড. ওসমান ফারুক পদত্যাগ করায় গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেকে/ এসএমএন