শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
জীবননগর সীমান্তে সিরাপ, ওষুধ ও কীটনাশক উদ্ধার
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:০০ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে তিন অভিযানে ভারতীয় ৭৬ বোতল সিরাপ, ১৭ হাজার ৮৫০ পিস ওষুধ ও ১৬৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ও দুপুরে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। 

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

পরে দুপুরে একই সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালেক মিয়ার সবেদা বাগানে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ ও ১৬৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  সীমান্ত নিরাপত্তা   বিজিবি অভিযান   চোরাচালান   মাদক ও ওষুধ উদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close