শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ৫০০ শীতার্তকে কম্বল দিলেন সাবেক বিসিএস কর্মকর্তা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৫০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা মামুনুর রশিদ মাজু। দীর্ঘদিন ধরে প্রচারের আড়ালে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আকিজ মনোয়ারা ট্রাস্টের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক জুবায়দ হোসেন রুবেল, আকিজ মনোয়ারা ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান ও ফিল্ড অফিসার মাসুম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কম্বল পেয়ে ৭০ বছর বয়সী জুলেখা বেগম বলেন, ‘শীতে কম্বলটি পেয়ে খুব আনন্দ লাগছে। এই কম্বল দিয়ে শীত নিবারণ করতে পারব।’

মামুনুর রশিদ মাজু বলেন, ‘আমি সব সময় আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই।’

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণেও কাজ করছেন তিনি। নিরাপদ পানির সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগ এবং আল খায়ের ফাউন্ডেশন ও কুরবান ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ৫ হাজার মানুষের জন্য বিনামূল্যে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছেন। এ ছাড়া গত পাঁচ বছর ধরে ২৫ ধরনের খাদ্যসামগ্রী দিয়ে প্রায় ৩০০ পরিবারকে নিয়মিত সহায়তা করছেন।

ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার অবদান। ২০২২ সাল থেকে প্রতিবছর রমজানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতারের আয়োজন করছেন তিনি। একই বছর থেকে প্রতিবছর ঈদুল আজহায় পাঁচটি গরু কোরবানি করে অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ এবং চারটি এতিমখানায় ছাগল কোরবানি দিয়ে এতিম শিশুদের মাংস পৌঁছে দিচ্ছেন।

এ ছাড়া বিভিন্ন মসজিদে প্রায় ৫০টি অজুখানা নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং হতদরিদ্র পরিবারের ঘর তৈরিতেও সহযোগিতা করেছেন এই সাবেক কর্মকর্তা।

কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর মাস্টারপাড়া গ্রামের সন্তান মামুনুর রশিদ মাজু অবসর জীবনেও এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। স্থানীয়দের মতে, প্রচারের আড়ালে তার মানবিক উদ্যোগ এলাকার অসহায় মানুষের জীবনে স্বস্তি ও ভরসা জোগাচ্ছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শীতবস্ত্র বিতরণ   মানবিক সহায়তা   জনকল্যাণমূলক কার্যক্রম   সামাজিক উন্নয়ন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close