শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      
দেশজুড়ে
মেঘনায় মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়নে তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম সরকারের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দনপুর ইউনিয়নে সেলিম সরকারের বাড়িসংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন।

তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হান্নান, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মঙ্গল আলী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মালেককে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  অভিভাবক সমাবেশ   ডায়াবেটিস সচেতনতা   মাদ্রাসা শিক্ষা   স্বাস্থ্যসেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close