শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
উখিয়ায় অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় উপজেলায় নিজ বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. কফিল উদ্দিন (৩৪) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, আটক কফিল উদ্দিন পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবনিয়া এলাকার আবু তাহেরের ছেলে। শুক্রবার রাতে তাকে আটকের পর বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কফিল উদ্দিনের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা রয়েছে। পুলিশি নথিতে উল্লেখ রয়েছে, ২০১৪ সালের ৪ আগস্ট উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বুটির ঘর পুলিশ চেকপোস্টের সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছিল। ওই মামলাটিও আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে নিজ বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটকের পর নতুন করে নিয়মিত মামলা করা হয়েছে। ওই মামলায় শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা   অবৈধ অস্ত্র   রাজনৈতিক অপরাধ   পুলিশি অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close