শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
আটটি গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে আহত হাতি
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় শরীরে আটটি গুলির ক্ষত নিয়ে চিকিৎসা পাওয়া সেই অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় হাতিটির বিচরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাতিটি কয়েকটি সুপারি গাছ ও ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে গত ১৮ নভেম্বর বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দলের দুই দিনের চেষ্টায় জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রাংকুলাইজারের মাধ্যমে অচেতন করে তার চিকিৎসা করা হয়।

চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া যায়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান তখন জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, তবে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার ভোরে হাতিটির উপস্থিতি টের পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে হাতিটি এলাকায় ঘোরাফেরা করে কয়েকটি সুপারি গাছ ও ঘরবাড়ির ক্ষতি করে।

চিকিৎসার কয়েক দিন পর হাতিটি আবারও লোকালয়ে ফিরে আসায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একদিকে অসুস্থ হাতিটির নিরাপত্তা, অন্যদিকে মানুষের জানমাল ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কা—দুই দিক নিয়েই চিন্তিত এলাকাবাসী।

এ অবস্থায় আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় বন বিভাগের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  টেকনাফে আহত হাতি   আটটি গুলির ক্ষত   বাহারছড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close