নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমের ছোট ভাই শাহ আলম (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কালির মেলা এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।
শাহ আলম নীলফামারী শহরের গাছবাড়ি এলাকার মো. নজরুল ইসলামের দ্বিতীয় ছেলে। তিনি ঠাকুরগাঁওয়ে মেঘনা গ্রুপে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা, দুই স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব জানাজা শেষে কেন্দ্রীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।
কেকে/ এসএমএন