শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
দেশজুড়ে
ন্যায্য মজুরি ঘোষণায় শ্রীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ঘোষণা করায় সরকার ও মালিকপক্ষকে অভিনন্দন জানিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় আনন্দ মিছিল করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন কারখানার শত শত নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন।

মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘ন্যায্য মজুরি ঘোষণা করায় সরকার ও মালিকপক্ষকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল’। আয়োজক হিসেবে উল্লেখ করা হয় ‘সকল গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকবৃন্দ’। ব্যানারের দুই পাশে সেলাই মেশিনের ছবি ও শ্রমিকদের ইতিবাচক চিত্র তুলে ধরা হয়। 

বিকেলে মহাসড়কের আরএস রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মাওনা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে গিয়ে ঘুরে আবার পল্লী বিদ্যুৎ এলাকায় ফিরে আসে। সেখানে মিছিলটি শেষ হয়। 

এ সময় শ্রমিকেরা সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নারী ও পুরুষ শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি ও ন্যায্য পারিশ্রমিকের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন-বিক্ষোভের পর সরকারের মজুরি ঘোষণাকে স্বাগত জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের মধ্য দিয়ে শ্রমিকেরা নিজেদের সন্তুষ্টি ও স্বস্তির প্রকাশ ঘটান।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  পোশাক শিল্প   শ্রমিক অধিকার   মজুরি ও শ্রমনীতি   গাজীপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close