শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
দেশজুড়ে
মহম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, ভাঙচুরের ঘটনায় মামলা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দী পশ্চিমপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। অন্যদিকে আসামিপক্ষও মারধরের অভিযোগে পাল্টা লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, মৌফুলকান্দী এলাকার মন্ডল গোষ্ঠী এবং খলিশাখালী এলাকার বিশ্বাস গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১০ নভেম্বর রাতে একটি দোকানের সামনে মলত্যাগকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ নতুন করে ছড়িয়ে পড়ে।

মামলার বাদী মো. শাহাজান কবিরের অভিযোগ, ওই রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বাস গোষ্ঠীর সমর্থকেরা প্রিন্স মন্ডল, আলামিন মন্ডল, শাহীন মন্ডল ও মনিরুল মন্ডলের বাড়িঘর এবং দোকানে হামলা চালান। এ সময় ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করা হয়।

এ ঘটনায় শাহাজান কবির বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে গত ১৬ নভেম্বর মহম্মদপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মাহাজন বিশ্বাস (৪৬) ও পিকুল বিশ্বাসকে (৫২) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তারা জামিনে মুক্তি পান।

মন্ডল পক্ষের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর আসামিপক্ষ মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এদিকে গত ২৪ নভেম্বর আরিফ (২২) নামে এক যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। মন্ডল পক্ষের দাবি, প্রতিপক্ষকে মামলায় জড়াতে নিজেদের লোকজনই আরিফকে আঘাত করেছে। তবে বিশ্বাস পক্ষের দাবি, প্রতিপক্ষের লোকজন তাদের দুজনকে মারধর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

প্রিন্স মন্ডলের মা লাভলী খাতুন বলেন, ‘স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। নিরাপত্তাহীনতায় তার ছেলের বউ দুই শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।’ 

মন্ডল পক্ষের নজরুল ইসলাম ওরফে ময়েন মন্ডল অভিযোগ করেন, মাহাজন বিশ্বাস ও তার লোকজনের হামলা, ভাঙচুর ও হয়রানিতে গ্রামের মানুষ অতিষ্ঠ। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে মাহাজন বিশ্বাস বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় তারা মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন।’

তবে জামিনে মুক্তির পর প্রতিপক্ষের লোকজন তাদের দুজনকে মারধর করেছে বলে দাবি করেন তিনি।

পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘আগের দিনগুলোতে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ২৪ নভেম্বর কোনো সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেনি।’ 

প্রতিপক্ষকে ফাঁসাতে হামলার ঘটনা সাজানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া আরেকটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  মাগুরা   মহম্মদপুর   পলাশবাড়িয়া   স্থানীয় বিরোধ   ভাঙচুর মামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close