শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      
দেশজুড়ে
দলীয়করণ নয়, আমরা সবাই মহম্মদপুরবাসী : নেওয়াজ হালিমা আরলী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘দলীয়করণ এখানে চলবে না, আমরা সবাই মহম্মদপুরবাসী। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ মাগুরার মহম্মদপুরে সরকারি অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসন-৫ (আসন-৩০৫)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ করা হয়।

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘সীমিত বরাদ্দ দিয়ে একসঙ্গে সব মানুষের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবে মহম্মদপুরের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সড়ক ও কালভার্ট নির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের মতো প্রকল্প বাস্তবায়ন জরুরি। এসব জনস্বার্থসংশ্লিষ্ট কাজে বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন।’ 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আপাতত ৫০ বান্ডিল ঢেউটিন, গৃহমঞ্জুরি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঐচ্ছিক তহবিল এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অনুদানের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছে।’ 

পর্যায়ক্রমে আরও বড় পরিসরে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা, মামলা ও হয়রানির প্রসঙ্গ তুলে নেওয়াজ হালিমা আরলী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে এবার যোগ্য ব্যক্তিদের মনোনয়ন ও অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।’

অতীতে অর্থের বিনিময়ে কিংবা বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে চাকরি দেওয়ার অভিযোগও করেন তিনি। ভবিষ্যতে এলাকার যোগ্য সন্তানেরা যেন ন্যায্যভাবে চাকরির সুযোগ পান, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জানান, সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এসব অনুদান পাওয়া গেছে। সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৩ জনকে ৯০ হাজার টাকা এবং নির্যাতিত দুস্থ মহিলা ও শিশু কল্যাণ পরিষদের আওতায় সাতজন নির্যাতিত নারীকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া ৫০ জন উপকারভোগীর মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হচ্ছে। প্রতিটি বান্ডিলের সঙ্গে গৃহমঞ্জুরি হিসেবে দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, সাবেক চেয়ারম্যান ও সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ঢাকাস্থ জাতীয়তাবাদী দলের সভাপতি আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মদ, যুবদল নেতা ইনামুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলও অনুষ্ঠিত হয়।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   মহম্মদপুর   নেওয়াজ হালিমা আরলী   সরকারি অনুদান   উপজেলা প্রশাসন   স্থানীয় উন্নয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close