শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে হেরোইনসহ যুবক আটক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার শেরপুর উপজেলায় পাঁচ গ্রাম হেরোইনসহ মো. মোমিন (৩৫) নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ৭ নম্বর ভবানীপুর ইউনিয়নের ছোনকা পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোমিন ছোনকা পূর্বপাড়া গ্রামের মৃত গোলার ছেলে।

পুলিশ জানায়, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার সিং সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। এ সময় মোমিনের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তার হেফাজতে থাকা ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কেকে/ এসএমএন 


 



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   হেরোইন   মাদক উদ্ধার   পুলিশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close