শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      
দেশজুড়ে
মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামে ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত ভ্যান ও মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালিগ্রাম-দোডাঙ্গী এলাকার শাহাদত আলীর বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। সিয়াম মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়নের চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সিয়াম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকালে কালিগ্রাম-দোডাঙ্গী এলাকায় শাহাদত আলীর বাঁশঝাড়ে এক নারী তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যার পর তার লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বাঁশঝাড় থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ভ্যান ও মোবাইল ফোন নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   লাশ উদ্ধার   মান্দা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close