শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার, পাঠানো হলো রেস্কিউ সেন্টারে
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির সোনালী হনুমান উদ্ধার করা হয়েছে। পরে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য প্রাণীটিকে জানকীছড়া রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামাসিদ এলাকায় হনুমানটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে হনুমানটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন এলাকাবাসী। এ সময় প্রথমে প্রাণীটির মুখে পানি দেওয়া হয়। পরে প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসার জন্য সেটিকে ‘মা-বাবার দোয়া ভিলা’র বাসিন্দা হাজী মো. কুরুশ মিয়ার বাড়িতে নেওয়া হয়।

পরে হাজী মো. কুরুশ মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাঁরা প্রাণীটিকে পর্যবেক্ষণ করে এটি বিরল প্রজাতির সোনালী হনুমান (Golden Langur) বলে শনাক্ত করেন।

পরে আহত হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য প্রাণীটিকে জানকীছড়া রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে বিরক্ত বা ক্ষতি না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া উচিত।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সোনালী হনুমান উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close