বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
দেশজুড়ে
বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ এমন স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে পার্শ্ববর্তী মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চেক প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বোরহান।

পুলিশ জানায়, ২০১৮ সালে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদের এক বছরের কারাদণ্ড হয়। বোয়ালমারী থানা পুলিশ মধুখালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জিম্মি, চাঁদাবাজি ও মব সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বক্তব্য দিলেও বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বোরহান মাহমুদ   বোয়ালমারী   চেক প্রতারণা   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close