‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। ভেটেরিনারি সার্জন ডা. শারমিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম, মৎস্য কর্মকর্তা আলী আজম, যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান ও উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম।
সভায় ভাঙ্গুড়া উপজেলায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এসব পণ্যকে রপ্তানিমুখী খাতে পরিণত করার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
কেকে/ এসএমএন