বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখী। দেশের কৃষি খাত মূলত মিশ্র পদ্ধতিনির্ভর। কৃষকেরা শস্য উৎপাদনের পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে একটি মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কালাই   প্রাণিসম্পদ সেবা সপ্তাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close