বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      ● চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন      ● ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৪ জন গ্রেপ্তার      
দেশজুড়ে
নীলফামারীতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের ছুটি কারখানায়
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। তাঁদের আন্দোলনের মুখে তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিলেও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তিন দিনের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাঁদের মজুরি ও ভাতার কোনো সামঞ্জস্য নেই। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবিও জানিয়েছেন শ্রমিকেরা।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’

শ্রমিক আঁখি বানু অভিযোগ করে বলেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা গুরুত্ব দিয়ে শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।

তিনি আরও বলেন, কারখানায় স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রমিকদের সড়ক অবরোধ   নীলফামারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close