বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      
দেশজুড়ে
নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি মহিলা পরিষদের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের দ্রুত বিচার এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি তৃতীয় তলার একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক বিলকিস বেগম, পরিবেশ সম্পাদক সুবর্ণা দেবনাথ ও আন্দোলন সম্পাদক কামরুন্নাহার।

এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। আরও বক্তব্য দেন সুশানের জন্য নাগরিকের (সনাক) সভাপতি স্বপন কুমার বর্মন, লেখক আমিনুল ইসলাম সেলিম, এমএ আকবর খন্দকার প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরে দেশে মোট ২ হাজার ৪১১ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে একাধিক আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ এবং ভুক্তভোগীদের বিচারপ্রাপ্তির হার অত্যন্ত অপ্রতুল। এ ছাড়া বিচারপ্রক্রিয়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও সংকট রয়েছে।

বক্তারা বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

তারা আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করা জরুরি। এ জন্য নারী ও শিশুর অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে মহিলা পরিষদ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে স্কুল-কলেজে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও সাধারণ মানুষের মধ্যে প্রচার-প্রচারণা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারী নির্যাতন   শিশু নির্যাতন   বিচার নিশ্চিতের দাবি   মহিলা পরিষদ কিশোরগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close