বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      
দেশজুড়ে
আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ আট বছর পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

প্রেস ব্রিফিংয়ে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মৌলভীবাজারের সাত উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ভোটার ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার শ্রীমঙ্গলে। উপজেলার ৪০টি পঞ্চায়েতে ভোটার ১৮ হাজার ৮২২ জন।

এ ছাড়া কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ এবং মৌলভীবাজার সদরে তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

জেলা প্রশাসক প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। নির্বাচন শান্তিপূর্ণ করতে চা-বাগান কর্তৃপক্ষ, প্রার্থী, ভোটার ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হবে। নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন   চা-শ্রমিক   মৌলভীবাজার   শ্রীমঙ্গল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close