বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      
দেশজুড়ে
রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।      

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।         

এ ঘটনায় বুধবার বেলা ১১টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন। তিনি অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ইমদাদুল হক লিমনের দাবি, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ সময় প্রকাশ্যে গুলি ছুড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করা হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। নিজ দলের নেতাকর্মীদের ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।   

অন্যদিকে দুপুর দেড়টায় রাজশাহী কলেজে পাল্টা সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে সদস্যসচিব লিমন প্রায়ই চাঁদাবাজি করেন। তার এমন কর্মকাণ্ডে ছাত্রদলের নেতাকর্মীরা অতিষ্ঠ। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলে।

সংঘর্ষের সময় এক পক্ষের গুলি ছোড়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে এক ব্যক্তিকে গুলি ছুড়তে ছুড়তে দৌড়ে যেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ছাত্রদলের সংঘর্ষ   গোলাগুলি   ককটেল বিস্ফোরণ   রাজনৈতিক সহিংসতা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close