বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
দেশজুড়ে
পার্বতীপুরে নারী মাদক ব্যবসায়ী আটক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গাঁজা বিক্রির সময় রাশেদা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের পাশে রেললাইনের ধারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রাশেদা বেগম পার্বতীপুর পৌর শহরের অ্যামেরিকান ক্যাম্প এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানা পুলিশ জানতে পারে, মহাসড়কের পাশে রেললাইনের ধারে বসে গাঁজা বিক্রি করছেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক রাশেদা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

কেকে/ এসএমএন 






আরও সংবাদ   বিষয়:  পার্বতীপুর   মাদকবিরোধী অভিযান   গাঁজাসহ আটক   মাদক ব্যবসায়ী   দিনাজপুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close