বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
দেশজুড়ে
বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা রাসিক, পুরস্কার উৎসর্গ নগরবাসীকে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সব সিটি করপোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইউডিসিজিপি প্রকল্প।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে এ পুরস্কার তুলে দেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।     

পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছে রাসিক। ক্যাটাগরিগুলো হলো- দায়িত্বশীল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পাড়া গঠন, সেবার মানোন্নয়ন, সামাজিক শৃঙ্খলা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতি।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে পুরস্কারটি নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উৎসর্গ করেছেন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। এ স্বীকৃতি ভবিষ্যতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করবে।’   

অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও কর্মকর্তা, জাইকা এবং ইউডিসিজিপির প্রতিনিধি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
                                
কেকে/ এসএমএন 



   


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী সিটি করপোরেশন   বর্জ্য ব্যবস্থাপনা   দেশসেরা রাসিক   জাইকা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close