বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      
দেশজুড়ে
উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে স্টেশনের রেললাইনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তারা। 

এতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস আটকা পড়ে। একই সময়ে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সায়দাবাদ স্টেশনে আটকে থাকে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ ব্যাহত হয়।

পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা রেল কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন বা দাবিনামা জমা দেননি। কাউকে কিছু না জানিয়ে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ।

তিনি আরও জানান, এ কর্মসূচির সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে।  


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   রেলপথ অবরোধ   পাবনা এক্সপ্রেস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close