বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
দেশজুড়ে
বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য : বিজন কান্তি সরকার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর  হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন, ‘ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক, দেশের প্রতিটি মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। কারও ওপর কোনো ধরনের অবিচার হতে দেওয়া হবে না।’

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকার শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

‘বহুত্বের সৌন্দর্যে, সম্প্রীতির বন্ধনে-আমাদের শ্রীমঙ্গল’- প্রতিপাদ্যে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে এ সভার আয়াজন করা হয়। 

সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।

শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সনাতনী সমাজ, শ্রীমঙ্গলের মুখপাত্র শ্রী যোশেফ দাশগুপ্ত (যশো)।

প্রধান অতিথির বক্তব্যে সভায় বিজন কান্তি সরকার আরও বলেন, ‘৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেকের মনে নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে। মন্দির, সংখ্যালঘু জনগোষ্ঠী কিংবা ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো ধরনের হয়রানি বা অবিচার হতে দেওয়া হবে না।’ 

এবারের দুর্গাপূজা উদযাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। পূজা নিয়ে প্রতিবেশী দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা থাকলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ ছিল প্রশংসনীয়।’ 

বিজন কান্তি সরকার আরও বলেন, ‘পূজা উপলক্ষে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী দলীয় ও সরকারি পর্যায়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে কোনোভাবেই সংখ্যালঘু সম্প্রদায় কিংবা অন্য কোনো জনগোষ্ঠীর ওপর অবিচার না হয় এবং সবাই ন্যায্য অধিকার পায়।’  

পূজার নবমীতে সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সাধারণ মানুষ, নারী ও শিশুদের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল। পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।’    

তিনি বলেন, ‘ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক না কেন, দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে। কারও অধিকার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণ যে আস্থা ও ভালোবাসা নিয়ে ভোট দিয়েছেন, তার যথাযথ মর্যাদা দিতে হবে। ভবিষ্যতেও জনগণের সমর্থন পেতে হলে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। ভালো কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা ও সমর্থন পাওয়া সম্ভব। 

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতনী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 
  


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বিজন কান্তি সরকার   সনাতনী সমাজ   সাম্প্রদায়িক সম্প্রীতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close