বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
দেশজুড়ে
টঙ্গীতে আবারও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ধিত মজুরি প্রত্যাখ্যান করে দাবীকৃত মজুরির দাবিতে গাজীপুরের টঙ্গীতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাতাইশ বাগানবাড়ি ও খাঁপাড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল দশটার দিকে বিক্ষোভ শুরু করেন। 

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে দুপুর সাড়ে বারোটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে বাগানবাড়ি মন্ডল, তুসুকা, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সাতাইশ আঞ্চলিক সড়ক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এবং খাঁ পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ এবং ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। মহাসড়ক অবরোধকালে তাদেরকে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   শ্রমিক বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close