বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
২০ ককটেলসহ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার, সাধারণ সম্পাদক ঢাকায় আটক
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

বুধবার (২৫ নভেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুই কর্মী হলেন নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা নাজিম ও আকাশকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ‘গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’  

অন্যদিকে, বুধবার সকালে রাজধানীর একটি ফ্ল্যাট থেকে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট। তিনি তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনের পর থেকে মাসুদ রানা পরিবার নিয়ে রাজধানীতে বসবাস করছিলেন। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঢাকা জেলা ও মহানগর দক্ষিণের বিভিন্ন মিছিল-মিটিংয়েও তাকে দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়টি তার একাধিক সহযোগী নিশ্চিত করেছেন। ঢাকা জেলা ছাত্রলীগের এক সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার সকালে ডিএমপির সাইবার ইউনিটের সদস্যরা রাজধানীর একটি ফ্ল্যাট থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে নিয়ে যান।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ‘মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। তবে তাকে এখনো কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়নি।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   ছাত্রলীগ   ককটেল উদ্ধার   গ্রেপ্তার   ডিএমপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close