বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      
দেশজুড়ে
বুড়িচংয়ের পীরযাত্রাপুরে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ৫ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাঁচ প্রার্থী।

বুধবার (২৫ নভেম্বর) নির্বাচনে অংশ নিতে তারা দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

ফরম সংগৃহীতরা হলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান মাসুম, আলী মোহাম্মদ মোস্তফা, কামাল তালুকদার, সাবেক যুবদল সাধারণ সম্পাদক শেফাউল করিম এবং উপজেলা প্রবাসী ফোরামের যুগ্ম সদস্যসচিব সোলেমান লিটন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। প্রার্থীরা নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  পীরযাত্রাপুর ইউনিয়ন   বুড়িচং   ইউপি নির্বাচন   বিএনপি   চেয়ারম্যান প্রার্থী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close