বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      
দেশজুড়ে
কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দ্রুতগতির মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি কারাগারের ফটকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি কারাগারের আরপি গেটের সামনে আসেন। এ সময় তাঁরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। পরে তাঁরা শহরের মোল্লাতেঘড়িয়া এলাকার দিকে চলে যান।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তির মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। তারা কারাগারের আরপি গেটের সামনে ককটেল নিক্ষেপ করে মোল্লাতেঘড়িয়ার দিকে পালিয়ে যান। বিস্ফোরণে বিকট শব্দ হলে আতঙ্কের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ককটেল বিস্ফোরণ   কুষ্টিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close