বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      
দেশজুড়ে
র‍্যালি-আলোচনায় আদিতমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও গুঞ্জন বিশ্বাস। সভার শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমি আকতার।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আতিক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরন্নবী সরকার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আবুল খায়ের, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মজিদ, খামার মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান বাবুল ও খামার মালিক রেজাউল করিম রাজ্জাক প্রমুখ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ   আদিতমারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close