বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
দেশজুড়ে
বিয়ানীবাজারে ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস, দুর্ঘটনার শঙ্কায় কর্মকর্তা-কর্মচারীরা
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সরকারি আবাসিক ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়ালে বড় বড় ফাটল, ছাদ চুঁইয়ে পানি পড়া, পলেস্তারা খসে রড বেরিয়ে আসাসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ঝুঁকির চিহ্ন। কোথাও ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে বাঁশের খুঁটি দিয়ে, আবার কোথাও বৃষ্টির পানি ঠেকাতে ব্যবহার করা হচ্ছে পলিথিন। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরেজমিনে দেখা যায়, আবাসিক ভবন ও কর্মচারী ডরমিটরির দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত। দরজা-জানালার অনেকগুলো ভেঙে গেছে। বৃষ্টি হলে কক্ষে পানি পড়ে। ঝড়-বৃষ্টির সময় ছাদ বা পলেস্তারা খসে পড়ার আশঙ্কায় অনেকেই আতঙ্কে থাকেন। আবাসনের বিকল্প ব্যবস্থা না থাকায় কেউ কেউ বাধ্য হয়ে এসব ভবনে বসবাস করছেন। আবার অনেকে ঝুঁকি এড়াতে অন্যত্র বাসা ভাড়া নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আবাসিক ভবনে থাকা প্রকল্প অফিসের এক কর্মচারী বলেন, ‘পলিথিন টাঙিয়ে কোনোভাবে বসবাস করছি। অন্য কোথাও থাকার ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও এখানে থাকতে হচ্ছে। জনগণের সেবায় যথাসময়ে অফিসে পৌঁছানোর সুবিধার্থে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে বসবাস করছি।’

বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দিপক চন্দ্র দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলোর অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ১৯৮৪ সালের দিকে নির্মিত ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের জন্য সরকারি বরাদ্দ প্রায় পাওয়া যায় না। মাঝে মধ্যে উপজেলা পরিষদের তহবিল থেকে কিছু অর্থ নিয়ে সংস্কারকাজ করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জরাজীর্ণ ভবনগুলোর ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভিন্ন সময়ে কিছু সংস্কারকাজ করা হলেও নতুন ভবন নির্মাণ ছাড়া আবাসন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।’

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  বিয়ানীবাজার   সরকারি আবাসিক ভবন   ভবন ঝুঁকি   সিলেট   আবাসন সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close