শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
‘আমাকে ছাড়া উন্নয়নকাজের উদ্বোধন নয়’, এমপির বক্তব্যে বিএনপির প্রতিবাদ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আমাকে ছাড়া কোনো উন্নয়নকাজের উদ্বোধন হবে না’—রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গঙ্গাচড়া উপজেলা বিএনপি। তার এ বক্তব্যকে গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। তিনি বলেন, গত বুধবার (২৫ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বরাদ্দ করা রাস্তা, ভবনসহ কোনো উন্নয়নকাজ তার উপস্থিতি ছাড়া উদ্বোধন করা যাবে না বলে মন্তব্য করেন। একজন বিরোধী দলের সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন।

আইয়ুব আলী বলেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে শুধু উপজেলা বিএনপি নয়, সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার সমতার ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন বরাদ্দ দিচ্ছে। সরকারি নীতিমালা অনুসরণ করেই এসব উন্নয়নকাজ বাস্তবায়ন হওয়ার কথা। এসব কাজের উদ্বোধন ও তদারকিতে সরকারি কর্মকর্তা, সরকারি ও বিরোধী দলের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণই স্বাভাবিক।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজ কোনো ব্যক্তি বা দলের নিজস্ব অর্থায়নের উদ্যোগ হিসেবে উপস্থাপনের সুযোগ নেই। সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে বরাদ্দ এলেও তা মূলত সরকারের উন্নয়ন উদ্যোগ। এ ছাড়া এলাকার উন্নয়নে সরকারের মন্ত্রী ও সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। তাদের উপেক্ষা না করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নকাজ পরিচালনা করা প্রয়োজন।

লিখিত বক্তব্যে আইয়ুব আলী আরও অভিযোগ করেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন সভা-সমাবেশে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে জনপ্রতিনিধিদের বক্তব্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া হলে রাজনৈতিকভাবে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিএনপির প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close