শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গোয়ালন্দে ছিনতাইয়ের চেষ্টাকালে পিস্তলসহ আটক ৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেরিবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর-মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারচালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আবদুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ছয় সদস্যের একটি ছিনতাইকারী দল সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও ইয়ামাহা এমটি মডেলের একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিলেন। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।

ইজিবাইকের যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনকে আটক করেন তাঁরা। এ সময় আটক ব্যক্তিদের গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যান তাঁরা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আটক   গোয়ালন্দ   ছিনতাইয়ের চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close