ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার (২৭ নভেম্বর) কাঠালিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল এলাকার শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ক্ষুরধার লেখনীর মাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস করা উচিত নয়। দেশ ও সার্বভৌমত্বের পক্ষে সাংবাদিকদের কাজ করার আহ্বানও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুল আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সাবেক সভাপতি সিকদার মো. কাজল, প্রেস ক্লাবের উপদেষ্টা খান মো. জুসফিকুর রহমান ও সহসভাপতি ফয়সাল আহম্মেদ মিঠুসহ সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. মহাসিন খান।
কেকে/সাশ