গাজীপুরে বসবাসরত ভোলার অধিবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘ভোলা কল্যাণ সংস্থা, গাজীপুর’-এর নবগঠিত কমিটির নেতারা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সংস্থার সভাপতি শাহ আলমের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে গাজীপুরে বসবাসরত ভোলার অধিবাসীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় সরকার জাবেদ আহমেদ সুমন নবগঠিত কমিটির নেতাদের আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ মানবিক ও সামাজিক কার্যক্রমের সফলতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভোলা কল্যাণ সংস্থা, গাজীপুরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সভাপতি খাদিজা আক্তার বীনা, সহসভাপতি ও সাংবাদিক মো. বশির আলম, আলমগীর হোসেন মিজি, কাউসার আহাম্মেদ সোহাগ, শফিজুল ইসলাম বাবর, শফিকুল ইসলাম, ফরিদ, কোষাধ্যক্ষ আলহাজ মাওলানা আবদুর রব ভূঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ মাওলানা তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক সুজন সরোয়ার, নির্বাহী সদস্য মামুন ও সদস্য বাশার চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতারা।
কেকে/ এসএমএন