শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
দেশজুড়ে
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মান্দায় জামায়াত নেতা আসলাম আলীকে অব্যাহতি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা ও পল্লী চিকিৎসক মোহাম্মদ আসলাম আলী প্রামানিককে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসলাম আলী প্রামানিক মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন শাখার রুকন (সদস্য)। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ইউনিয়ন শাখার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

তবে এ সিদ্ধান্ত নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। আসলাম আলী প্রামানিকের ৩৬ বছরের জামায়াতের রাজনৈতিক পথচলা, ইউনিয়নের দায়িত্ব পালন ও সংগঠনের রুকন হিসেবে ভূমিকার পর শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর কথা জানা গেছে।

স্বেচ্ছায় পদত্যাগের কথা বলা হলেও উপজেলা জামায়াতের বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলাম অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/ এসএমএন   



আরও সংবাদ   বিষয়:  জামায়াত   দলীয় শৃঙ্খলা   সাংগঠনিক সিদ্ধান্ত   নওগাঁ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close