শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনকালে গ্রেপ্তার তিন, কারাদণ্ড
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গাঁজা সেবনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান খানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানঘোনা এলাকায় অভিযান চালানো হয়। 

এ সময় শফিউল্লাহর দোকানসংলগ্ন মোড় থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগানঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ ময়না (২২) এবং মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ প্রকাশ বাইডেন (১৮)।

পুলিশ জানায়, মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তাদের আটকের পর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এনামুল হাসানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ইমাম হোসেনকে তিন দিন, শহিদুল ইসলামকে ১০ দিন এবং আব্দুল্লাহকে সাত দিনের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, ‘মাদকসেবন ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘মাদক, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ তৎপর রয়েছে। মাদকসেবী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মাদকবিরোধী অভিযান   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ   ভ্রাম্যমাণ আদালত   বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close