শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে মো. নাসির (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চণ্ডীপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়াবোঝাই আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি উল্টে যায়। এ সময় চালক নাসিরসহ তিনজন ট্রাকের নিচে চাপা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাসিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) ও আলেক চান ফকিরের ছেলে মো. শুভ ফকির (১৯)।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আলুবোঝাই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

কেকে/ এসএমএন 





আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   সড়ক নিরাপত্তা   পরিবহন খাত   রাজশাহীর খবর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close