শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় রাস্তা দখল করে চলাচল বন্ধের চেষ্টার অভিযোগ
নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় সরকারি রেকর্ডীয় রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. আকরামুজ্জামান (৩১)।

গত ১৯ নভেম্বর সকালে উপজেলার নোহালী ইউনিয়নের বাগড়হড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগডহড়া এলাকায় ১২ ফুট প্রশস্ত একটি সরকারি রেকর্ডীয় রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা চলাচল করে আসছেন। তবে প্রতিবেশী রফিকুল ইসলাম, তার মা কেচুয়ানী বেগম, স্ত্রী বুলবুলী বেগম ও ছেলে দুলু মিয়া বিভিন্ন সময় রাস্তার জমি দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। 

এ নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রাস্তার প্রায় অর্ধেক অংশ জোরপূর্বক দখল করে নির্মাণসামগ্রী দিয়ে বন্ধ করার কাজ শুরু করেন। এ সময় অভিযোগকারীসহ স্থানীয় কয়েকজন বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধরের জন্য উদ্যত হন। 

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাস্তার প্রায় অর্ধেক অংশ বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাধা দিলে মারধর, পঙ্গু করে দেওয়া এবং মিথ্যা মামলায় হয়রানিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

মো. আকরামুজ্জামান দাবি করেন, সরকারি রেকর্ডভুক্ত রাস্তার জমি দখল করে বন্ধ করে দেওয়ায় এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাগডহড়া মৌজার জেএল নম্বর ৬৪/৭৬, বিডিএস খতিয়ান নম্বর ০১ এবং ৬১৭৭ নম্বর দাগে নকশা অনুযায়ী ১২ ফুট প্রশস্ত চলাচলের রাস্তা রয়েছে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়ায় রাস্তা দখল   চলাচল বন্ধ   চেষ্টার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close