শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
তাফসির মাহফিলের আগে রাজশাহীতে ৬৫ নারী আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে সন্দেহজনক চলাফেরার অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন।

শনিবার (২৮ নভেম্বর) আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের আশঙ্কা ছিল। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬৫ নারীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  তাফসির মাহফিল   পুলিশি অভিযান   আইনশৃঙ্খলা   রাজশাহীর সংবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close