শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      
দেশজুড়ে
পদ্মা ব্যারেজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুরক্ষাকবচ হবে : সেমিনারে বক্তারা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন উত্তরাঞ্চলের নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

প্রবন্ধে বলা হয়, রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ ও নাব্যতা বাড়বে। এতে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা এবং শাখা নদীগুলোর পানিপ্রবাহ সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ কৃষিজমি সেচের আওতায় আনা সম্ভব হবে।

সেমিনারে বক্তারা পদ্মা ব্যারেজ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা এবং উত্তর-রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে বড়াল অববাহিকার পানি ব্যবস্থাপনা, নদী দখল-দূষণ রোধ এবং বরেন্দ্র অঞ্চলের পুকুর ও জলাশয় সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বরেন্দ্র অঞ্চলের কৃষি ও পানির সংকট মোকাবিলায় নদী পুনরুজ্জীবন এবং টেকসই সেচব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  পদ্মা ব্যারেজ   বরেন্দ্র অঞ্চল   নদী সংরক্ষণ   কৃষি সেচ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close