শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      
দেশজুড়ে
ছেলের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি পাননি মা, কারাগারেই শেষ বিদায়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চোখের জলে বুক ভাসিয়ে কারাগারের ফটকে আনা হলো ছেলের নিথর দেহ। বন্দি মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করাতে স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে নিয়ে আসেন মরদেহ। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাগারের ফটকেই ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ পান মা। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী বড় ছেলে নিসর্গ হোসেন তূর্যর (১৫) মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর পর মাকে প্যারোলে মুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও সাপ্তাহিক ছুটির কারণে আবেদন করা সম্ভব হয়নি। পরে ছেলের মরদেহ কারাগারে নিয়ে গেলে সেখানে শেষবারের মতো সন্তানকে দেখার সুযোগ পান শারমিন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাবন্দি শারমিন কারাগারের ফটকে ছেলেকে শেষ বিদায় জানান।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) রাজধানীর লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, তূর্য শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সে ওয়াশরুমে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ওয়াশরুমে তূর্যকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

তিনি আরও জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী শারমিন সুলতানা শর্মিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকেই মায়ের ওপর নির্ভরশীল ছিল। মায়ের হাতে খাওয়াদাওয়াসহ দৈনন্দিন সব কাজ করত সে। মায়ের গ্রেপ্তারের পর মানসিকভাবে ভেঙে পড়ে তূর্য। তাকে সঠিকভাবে দেখাশোনা করার মতো কেউ ছিল না।

নিপুনের দাবি, আটকের আগে তার স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটক করে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।

কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, ‘প্যারোলে মুক্তি অবশ্যই চেয়েছি। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের বাধ্যবাধকতা ও নিরাপত্তার বিষয়টি জানিয়েছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে তারা নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে। আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমার বোনের সেবা ও দেখাশোনার অভাবে তার ছেলেটা মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আমার বোনকে ছেলেকে শেষবার দেখার জন্য।’

শারমিনের মা বলেন, ‘আমার মেয়ে কোনো অপরাধ করেনি। আমার মেয়েকে মব করে বাসা থেকে ধরে নিয়ে আসছে। রাতে বিএনপির লোকজন বাসায় গিয়ে আমার মেয়েকে ধরে নিয়ে আসছে। আমার মেয়ের দুটি বাচ্চা। ছোট বাচ্চাটা মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। ছেলেটার ব্রেনে অনেক অপারেশন হয়েছে। মায়ের জন্য কাঁদতে কাঁদতে বলত, মায়ের কাছে যাব। ওয়াশরুমে গিয়ে স্ট্রোক করে পড়ে গেলে দরজা ভেঙে তাকে বের করতে হয়েছে। আমি তো সহ্য করতে পারতেছি না। মাকে দেখতে আসলো কারাগারে লাশ হয়ে। গত মঙ্গলবার আসার কথা ছিল। গোলযোগের জন্য আসতে পারেনি।’

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বলেন, ‘বন্দি শারমিন সুলতানা শর্মির ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে আসেন স্বজনেরা। পরে কারাবিধি মেনে লাশ দেখার সুযোগ দেওয়া হয়েছে।’

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল সাংবাদিকদের জানান, মহিলা বন্দির সন্তান মারা যাওয়ায় তার মরদেহ দেখানোর জন্য জেলগেটে নিয়ে আসা হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কারাবন্দি   প্যারোলে মুক্তি   কারাগার   মানবিক ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close